মুক্তিপণ না দেয়ায় জুড়ীতে চালকের লাশ উদ্ধার

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৭

মুক্তিপণ না দেয়ায় জুড়ীতে চালকের লাশ উদ্ধার

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে বিলাল আহমদ (২৫) নামের অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

Manual4 Ad Code

সোমবার (০৭ জুলাই) বিকেলে উপজেলার জুড়ী-কুলাউড়া সড়কের তেতুলতল নামক স্থানের রাস্তার পাশের খালে লাশ দেখতে পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসে খবর দেয়।

Manual8 Ad Code

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা বিকেল সাড়ে চারটায় লাশটি উদ্ধার করে জুড়ী থানায় হস্তান্তর করা হয়। বিলাল আহমদ পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ (উত্তর) ইউনিয়নের গৌরনগর গ্রামের সমছ উদ্দিন সমছুর পুত্র।

Manual4 Ad Code

কিস্তির মাধ্যমে  সিএনজি গাড়ী কিনে নিজে ড্রাইবিং করতো। রোববার সন্ধ্যা ৭টায় বড়লেখার মাধবকুন্ড থেকে একজন অপরিচিত লোক কুলাউড়া যাবার কথা বলে সিএনজি গাড়ী ভাড়া নেয়। এরপর থেকে বিলালের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার দুপুরে (০১৮৬২০০৬৮৯৩) নম্বর মোবাইল থেকে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ফোনে আলোচনায় ত্রিশ হাজার টাকা নির্ধারণ করে দুপুর থেকে বিলালের স্বজনরা টাকা নিয়ে প্রস্তুত থাকলেও অপহরণকারীরা সঠিক ঠিকানা না দেয়ায় টাকা দেয়া সম্ভব হয়নি।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে, আশাকরি মূল রহস্য বেরিয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code