সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩
বিনোদন ডেস্ক :
বক্স অফিস কাপাচ্ছে প্রভাসের ‘সালার’। চলতি বছরের শুরটা ফ্লপ দিয়ে হলেও বছরে শেষ টা প্রভাসময় হয়ে আছে। পর পর দুইটি সিনেমায় তেমন কনো সাড়া ফেলতে পারেনি দক্ষিনি সুপারস্টার প্রভাস। তবে সদ্য মুক্তি পাওয়া ‘সালার’ সিনেমা দিয়ে কাম ব্যাক করেছে ‘বাহুবালি’ খ্যাত এই নায়ক। রিতিমতো বক্স অফিসে আয়ের রেকর্ড গড়ছে সিনেমাটি। অবশ্য পূর্বাভাস ছিলো ছবিটি মুক্তির পর পরই বক্স অফিসে আয়ের রেকর্ড গড়বে।
ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম এর খবর মতে, গত শুক্রবার (২২ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পওয়া সালার সিনেমাটি শুধু ভারতজুড়ে প্রথমদিনেই ছবিটি আয় করেছে ৯৬ কোটি রুপি। দ্বিতীয় দিনের আয় ৬৩ কোটি। দুদিনে ভারতীয় বক্স অফিসে প্রভাসের এই ছবির আয় দাঁড়িয়েছে ১৫০ কোটির বেশি। এখন পর্যন্ত ছবিটির মোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ২৫০ কোটি, যা বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটির বেশি।
সিনেবোদ্ধারা মনে করেন, প্রায় ৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত চলচ্চিত্রটি মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটির বক্স অফিস কালেকশন ৫০০ কোটি রুপি ছুঁয়ে ফেলতে পারে।
উল্লেখ্য, ‘সালার’ সিনেমার গল্প দুই বন্ধুর পরস্পরের শত্রুতে পরিণত হওয়াকে ঘিরে। অ্যাকশনে ভরপুর এই ছবির শিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্স ও চোখ ধাঁধানো সিনেমাটোগ্রাফি রয়েছে। প্রভাসকে এই সিনেমায় পুরোপুরি হিংস্র রূপে দেখা গেছে।
প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ সিনেমায় প্রভাস ছাড়াও রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। তেলুগু, কন্নড়, তামিল, মালায়লাম ও হিন্দিতে মুক্তি পেয়েছে সিনেমাটি।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি