মুফতি হান্নানসহ ৩ জনের মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৭

মুফতি হান্নানসহ ৩ জনের মৃত্যুদণ্ড বহাল

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে হামলার মামলায় মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডের রায় পুন:র্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Manual6 Ad Code

রবিবার আসামীদের রিভিউ শুনানি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

Manual1 Ad Code

মুফতি আব্দুল হান্নান ছাড়া দণ্ডপ্রাপ্ত অন্য আসামীরা হলেন, দেলোয়ার হোসেন ও শরিফ শাহেদুল আলম।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, রায় পুন:র্বিবেচনায় আসামীদের রিভিউ আবেদন খারিজের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে, রিভিউ মামলার রায়সহ আদালতের কাগজপত্র এখনও কারাগারে আসেনি। কাগজপত্র হাতে পেলে ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যাপার।

গত বছরের ৭ ডিসেম্বর মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে চূড়ান্ত রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ। রায়ে হাইকোর্টের রায় বহাল রেখে আসামীদের আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।

এরপর গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদনটি দাখিল করেন মুফতি হান্নান ও বিপুলের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। আবেদনে ফাঁসির রায় বাতিল করে খালাসের আরজি জানানো হয়।

Manual8 Ad Code

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা।

এর আগে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামীদের মৃত্যুদণ্ডের রায় দেন। এর বিরুদ্ধে আপিল করলে তা খারজি হয়ে যাওয়ার পর রিভিউ করেছিল আসামী পক্ষ।

Manual1 Ad Code

প্রসঙ্গত, ২০০৪ সালে ২১ মে সিলেটের হজরত শাহজালাল (রহ)-এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা করা হয়। এ হামলায় আনোয়ার চৌধুরী, সিলেট জেলা প্রশাসকসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন।

ঘটনার দিন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মামলা করে কোতোয়ালি থানা-পুলিশ। মামলার তদন্ত শেষে ২০০৭ সালের ৩১ জুলাই মুফতি হান্নানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর সম্পূরক অভিযোগপত্র দিয়ে মঈন উদ্দিন ওরফে আবু জান্দালের নাম অন্তর্ভুক্ত করে আবার অভিযোগ গঠন করা হয়।

বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদণ্ড দেন। মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

নিয়ম অনুসারে মৃত্যুদণ্ড অনুমোদন করতে প্রয়োজনীয় নথি হাইকোর্টে আসে। পাশাপাশি ২০০৯ সালে আসামিরা আপিলও করেন।

প্রায় সাত বছর পর গত ৬ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়। বুধবার চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code