মুম্বাইয়ে রাতের পার্টিতে শ্রাবন্তী, নাচের ভিডিও ভাইরাল

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩

মুম্বাইয়ে রাতের পার্টিতে শ্রাবন্তী, নাচের ভিডিও ভাইরাল

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :
বাহারি আলোর ঝলকানি। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ফন্দে পড়িয়া বগা কান্দে রে’ সিনেমার ‘কোকা কোলা’ গান। তার সঙ্গে জমিয়ে নাচছেন অনেকে। এ তালিকায় রয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

Manual7 Ad Code

 

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৬ অক্টোবর একটি কাজের জন্য মায়ানগরী অর্থাৎ মুম্বাইয়ে যান শ্রাবন্তী। কাজের ফাঁকে মুম্বাইয়ে রাতের পার্টিতে মজেন এই অভিনেত্রী। মূলত, সেখানকার বন্ধু-বান্ধবদের সঙ্গে পার্টি করেন শ্রাবন্তী। এ মুহূর্তের ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

 

Manual1 Ad Code

দারুণ ব্যস্ত সময় পার করছেন শ্রাবন্তী। এরই মধ্যে মুম্বাই থেকে কলকাতায় ফিরেছেন তিনি। কিন্তু অবসর নেই। ফের উড়ে যাবেন আগরতলা। সেখানে টানা ১০ দিন থাকবেন। তারপর ফিরবেন কলকাতায়।

Manual4 Ad Code

 

শ্রাবন্তীর পরবর্তী সিনেমা ‘দেবী চৌধুরানী’। সিনেমাটিতে ঐতিহাসিক চরিত্রে অভিনয় করবেন। এজন্য কড়া অনুশীলন করছেন। ঘোড়সওয়ার, মার্শাল আর্ট এমনকী অভিনয়েরও ওয়ার্কশপ করেছেন। প্রস্তুতিতে কোনোরকম কমতি রাখতে চান না তিনি। কারণ ফিল্ম ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমার শুটিং করতে যাচ্ছেন এই নায়িকা।

 

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code