সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার শহরের পুর্ব সুলতানপুর এলাকার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মোতালিবের বাসার তালা ভেঙে দিনে দুপুরে দুধূর্ষ চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এরশাদ মিয়া (২৬) কে আটক করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংন্দি জেলার রায়পুর এলাকা থেকে আটক করে পুলিশ। সে লক্ষীপুর জেলার মিয়ার বাজার গ্রামের আবুল বাহার এর ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহাম্মদ জানান, গত ১৪ জুলাই শহরের কুসুমবাগ এলাকার পাপরিকা হোটেলে চোররা রুম ভাড়া নেয়। ১৫ জুলাই দুপুরে শহরের পুর্ব সুলতানপুর এলাকার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মোতালিবের বাসার তালা ভেঙ্গে সোনাগহনা ও নগদ টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে একটি অভিযোগ থানায় দিলে এসআই মহসিন ভুইয়াকে দায়িত্ব দিলে সোমবার ভোরে গোপন সংবাদের ভিতিত্তে নরসিংন্দি জেলার রায়পুর এলাকায় অভিযান চালিয়ে এরশাদ মিয়াকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি গলার হার, ২টি হাতের বালা, ৩ জোড়া কানের দুল ও ২টি আংকটিসহ মোট ৫ ভড়ি স্বর্ণ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, চোর এরশাদ মিয়া জানায় তার সাথে আরো ৫ জন ছিল তাদের বাড়ি বরিশাল জেলায়। তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এসআই মহসিন ভুইয়া জানান,চোরা এরশাদ মিয়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সে বহুমামলার আসামী দেশে সব জেলায় চুরি ডাকাতি করে আসছে।
Design and developed by ওয়েব হোম বিডি