মৌলভীবাজারে জেএমবির সদস্য হারুনের যাবতজীবন কারাদণ্ডাদেশ

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৭

মৌলভীবাজারে জেএমবির সদস্য হারুনের যাবতজীবন কারাদণ্ডাদেশ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার (সিলেট) :: মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে জেএমবির সদস্য লুৎফুর রহমান হারুনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

Manual8 Ad Code

রোববার দুপুরে মৌলভীবাজার অতিরক্ত জেলা ও দায় রা জজ আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন। লুৎফুর রহমান কুলাউড়া উপজেলার বুধপাশা গ্রামের মো. আজির উদ্দিন এর ছেলে।

Manual8 Ad Code

এর আগে ২০১৬ সালে ১৭ জুন নিজ বাড়ি থেকে ১টি দেশিয় এলজি ও কার্তুজসহ লুৎফুর রহমান হারুনকে গ্রেফতার করে পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে অস্ত্র মামলার দু’টি ধারায় তাকে যাবজ্জীবন ও একই সঙ্গে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্র পক্ষের আইনজীবি কৃপাসিন্ধু দাস জানান, অস্ত্র মামলা আইনের ১৯ (এ) ধারায় অস্ত্র রাখার দায়ে যাবজ্জীবন ও ১৯ (এফ) ধারায় কার্তুজ রাখার দায়ে ১০ বছরের কারাদ- দেন আদালত। লুৎফুর রহমান হারুন ২০০৫ সালে মৌলভীবাজারে সিরিজ বোমা হামলা এবং ২০০৪ সালে কুলাউড়ার পৃথিমপাশায় শাহ ডিঙ্গির মাজারে বোমা হামলার অন্যতম আসামি। সে নিষিদ্ধ ঘোষিত জেএমবি অন্যতম সদস্য।

Manual5 Ad Code

এদিকে, আসামি পক্ষের আইনজীবি আজিজুর রব চৌধুরী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code