সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৭
মৌলভীবাজার সংবাদদাতা :: মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় তালেব আলী (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক আব্দুল মালেককে (৪৮) আটক করেছে পুলিশ।
রবিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।তিনি রাজনগর উপজেলার মহলাল গ্রামের মৃত আছর আলীর ছেলে।
জানা যায়, সকালে মৌলভীবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস পথচারী তালেবকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহতের বিষয় নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহমদ। তিনি জানান, বাস ও চালককে আটক করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি