সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
কামাল আহমেদ সুমন :: অনেক দিন পাইনা আমি বকুল ফুলের ঘ্রাণ
অনেক দিন ডাকেনা কেউ প্রিয় নাম ধরে
অনেক দিন শুনিনা বৃষ্টির রিমিঝিম শব্দে ভালবাসার গান।
না পাওয়ার এই অব্যক্ত যন্ত্রনায় ছন্দপতন ঘটে সকল চাওয়ার
তবুও হৃদয়ের সমস্ত মাধুরী মেশানো ভালবাসা ও অভিনন্দন পাঠালাম তোমায়
মেঘকে দূত করে।
অনুভবে যদি এক ফোটাও উপলদ্ধি করো তবেই স্বর্থকতা আমার
জীবনে উল্লাস আর আকাংখা দুই-ই মৃত্যুর মুখে।
তবুও মাঝে মাঝে জানতে ইচ্ছে করে কেমন আছো তুমি
আমি কেমন আছি নাইবা জানলে।
কষ্ট আর অবহেলার বন্দরে যার বাস তাঁর থাকা আর না থাকায় কি এসে যায়
স্মৃতির রানওয়ে ধরে প্রতিনিয়ত বইছে সাইমুম।
কষ্ট দেয় জ্বালায় আমাকে তবুও শেষ হয়না এই দহন এই ভালবাসা।
আমি দুঃখ বিলাসী নই কষ্টে হিমালয় বেয়ে নীল এভারেষ্ট দেখা আমার স্বপ্ন নয়
তবুও প্রতিনিয়ত আমি ভেসে যাই হারিয়ে যাই
নোঙ্গর করি অজানা এক বন্দরে যেখানে পরাধিনতার শৃঙ্খল
কিন্তু আমি তো চেয়েছিলাম মুক্ত বলাকার মত জীবন
তবু কেন এই অপুর্নতা কেন এই যন্ত্রনাময় জীবন।
লেখক : কামাল আহমেদ সুমন,
যোদ্ধা দেশ ও মানুষের জন্য।
Design and developed by ওয়েব হোম বিডি