রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এই সবজি !

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এই সবজি !

Manual7 Ad Code

download (1)

Manual3 Ad Code

স্বাস্থ্য কথা : বাকি সবজির তুলনায় মুলোয় ফ্যান ফলোয়িং অনেকটাই কম। কিন্তু, আমরা অনেকেই জানি না খাদ্যতালিকায় প্রতিদিন এক টুকরো সাদা মুলো শরীরের অনেক রোগব্যাধি থেকে মুক্তির উপায়। এক নজরে দেখে নেওয়া যাক মুলোর গুণাগুণ –

Manual7 Ad Code

টক্সিন বের করে দেয় – শরীরে রোগ প্রতিরোধ গড়ার পাশাপাশি সাদা মুলো খেলে দেহ থেকে অতিরিক্ত টক্সিন বের করে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে।

ফাইবারে ভরপুর – সাদা মুলোয় থাকে প্রচুর ফাইবার। ফলে নিয়মিত মুলো খেলে হজমের সমস্যা থাকে না। যাঁরা পাইলসে কষ্ট পাচ্ছেন, তাঁদের জন্যও উপকারী মুলো।

Manual5 Ad Code

ভিটামিন C সমৃদ্ধ – ফাইবার ছাড়াও সাদা মুলোয় থাকে ভিটামিন C, ফ্ল্যাভোনয়েডস, ফলিক অ্যাসিড। ভিটামিন C দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

Manual8 Ad Code

রক্তচাপ নিয়ন্ত্রণ করে – সাদা মুলোয় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেইসঙ্গে ক্লান্তি দূর করতেও সহায়ক এটি।

কিডনি ভালো রাখে – সাদা মুলো নিয়মিত খেলে ইউরিন সংক্রান্ত সমস্যার সমাধান হয়। ফলে কিডনি ভালো থাকে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code