রাজনগর থেকে ৫০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৭

রাজনগর থেকে ৫০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার রাজনগর থেকে ৫০ হাজার টাকার জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করেচে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

রোববার (২৭ আগষ্ট) রাত সাড়ে ৯টার সময় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামী হলো- উপজেলার মেদেনি মহর গ্রামের মৃত আজিজ মিয়া ছেলে মো: জমসেদ মিয়া (৫৮)।

Manual2 Ad Code

সোমবার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে এডি জে.এম ইমরানসহ জেলার রাজনগর থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে জেলার রাজনগর থানাধীন সিলেট টু মৌলভীবাজার রোডের মুন্সিবাজার নিউ রয়েল সুইটস্ এন্ড ফুডস্ এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০ হাজার টাকার জাল নোটসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

Manual5 Ad Code

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামী আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের বিভিন্ন থানায় ব্যবসায়ীদের মাঝে জাল টাকার নোট সরবরাহ করার চেষ্টা করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code