শরীরের জন্য নারীদের পছন্দ করি, বুদ্ধির জন্য নয়

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১

শরীরের জন্য নারীদের পছন্দ করি, বুদ্ধির জন্য নয়

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : নানা বিতর্কিত মন্তব্য করে প্রায়ই খবরে আসেন ভারতীয় নির্মাতা রাম গোপাল ভার্মা। সম্প্রতি নারীদের নিয়ে মন্তব্য করে আবারো আলোচনায় এসেছেন তিনি।

 

সাক্ষাৎকারে জনপ্রিয় এই নির্মাতা বলেন, বুদ্ধির কোনো নির্দিষ্ট লিঙ্গ নেই। কিন্তু নারী ও পুরুষের আছে। যৌন বিষয়গুলো নির্দিষ্ট। যৌন আবেদনের জন্য নারীদের কিছু বাড়তি বিষয় আছে এবং আমি এটি পছন্দ করি। আমার ‘গানস অ্যান্ড থাইস’ বইয়ে বিষয়টি উল্লেখ করেছি। নারীদের শরীরের জন্য পছন্দ করি, বুদ্ধির জন্য নয়।

Manual8 Ad Code

 

অভিনেত্রী-লেখক সুচিত্রা কৃষ্ণমূর্তি তাকে বিয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ প্রসঙ্গে রাম গোপাল ভার্মা বলেন, আমি তাকে ১০-১৫ বছর ধরে জানি। তিনি এভাবেই তার স্মৃতিরোমন্থন করেন। এটি মজা করেছেন। আমি সবসময়ই মজা করে কথা বলতে পছন্দ করি।

 

রাম গোপাল ভার্মার পরবর্তী সিনেমা ‘টুয়েলভ ও’ক্লক’। এতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

এ প্রসঙ্গে নির্মাতা রাম গোপাল বলেন, তিনি এতে মনোবিদের ভূমিকায় অভিনয় করছেন। সিনেমায় তিনি একজন বিজ্ঞানমনস্ক মানুষ। কিন্তু অলৌকিক একটি বিষয়ের মুখোমুখি হন। তবে তিনি তা মানতে নারাজ। ইতোপূর্বে তিনি এমন চরিত্রে অভিনয় করেননি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code