শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে এমপিরা থাকতে পারবেন না

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে এমপিরা থাকতে পারবেন না

Manual1 Ad Code

1478496635

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির পদে সংসদ সদস্যরা (এমপি) থাকতে পারবেন না বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার বিচারকের বেঞ্চ সোমবার সকালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন।

Manual5 Ad Code

এর ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদের সভাপতি মনোনীত হওয়া ও বিশেষ কমিটি গঠনের বিধান সর্বোচ্চ আদালতের রায়েও বাতিল হয়ে গেল।

লিভ টু আপিলও খারিজ হয়ে যাওয়ায় এখন কেবল রিভিউ চাওয়ার সুযোগ রয়েছে রাষ্ট্রপক্ষ বা পক্ষভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে। সে সুযোগ তারা নেবে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code