সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোকামতলা এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫জন আহত হয়েছে।
বুধবার (০৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী নাবিল পরিবহনের সঙ্গে অপর একটি লোকাল বাসের এ মুখোমুখি সংঘর্ষ হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীদের নামপরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) শামীম আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি