শিশু ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক কারাগারে

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৬

শিশু ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক কারাগারে

Manual7 Ad Code

download (5)

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : জেলার পূর্বধলা উপজেলায় নয় বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের পর মাদ্রাসা শিক্ষককে হাতেনাতে আটক করে পুলিশের দিয়েছে জনতা। পরে তাকে কারাগারে পাঠায় আদালত।

Manual8 Ad Code

ওই শিক্ষকের নাম হারুন অর রশিদ। বিভিন্ন মাদ্রাসায় খ-কালীন শিক্ষক হিসেবে কাজ করেন তিনি। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির মা।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার বিকালে শিশুটির মা পাশের গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে গেলে হারুন শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ওই সময় হারুনের বাড়িতে কোন লোকজন ছিল না। শিশুটির চিৎকারে পাশের বাড়ির লোকজন এসে হারুনকে আটক করে রাত সোয়া ১২টার দিকে পুলিশে দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

Manual7 Ad Code

শিশুটির মায়ের করা মামলায় আদালতে চালান দেয়ার পর অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক হারুন অর রশিদকে বুধবার কারাগারে পাঠান বিচারক। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। শিশুটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই ধর্ষণ মামলার তদন্ত শেষ করে দ্রুত আদালতে প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code