শিয়াল তাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৬

শিয়াল তাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

Manual3 Ad Code

download

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : খামার থেকে শিয়াল তাড়াতে গিয়ে ভোলা জেলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারুলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দিদারুলা গ্রামের নোমান খানের ছেলে স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্র সাকিব (১৪) ও দুলাল হোসেনের ছেলে শামীম (২১)।

Manual3 Ad Code

দৌলতখান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, সকালে শামীম তার বাড়ির মুরগির খামারের লাইট অন করলে শিয়াল দেখতে পায়। এ সময় শিয়াল তাড়াতে গিয়ে ঘরের বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ অবস্থায় তাকে উদ্ধার করতে প্রতিবেশী শামীম এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই সাকিব ও হাসপাতালে নেয়ার পথে শামীমের মৃত্যু হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code