শ্রাবন্তীর মুখে প্রশান্তির হাসি, কোলে শিশুটি কার?

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

শ্রাবন্তীর মুখে প্রশান্তির হাসি, কোলে শিশুটি কার?

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সবসময়ই তিনি কোনো না কোনো কারণে আলোচনার থাকেন। বর্তমান স্বামী রোশনের সঙ্গে ভাঙনের মুখে শ্রাবন্তীর তৃতীয় সংসার, আর এই নিয়েই চলছে জোর সমালোচনা। এমন অবস্থায় আবারো আলোচনা শুরু হয়েছে শ্রাবন্তীর শেয়ার করা নতুন কিছু ছবি নিয়ে।

Manual1 Ad Code

 

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) শ্রাবন্তী সদ্যোজাত এক শিশুকন্যাকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। ছবিতে দেখা যায় শ্রাবন্তীর মুখে প্রশান্তির নিষ্পাপ হাসি।

 

ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, A baby is God’s opinion that the world should go on…”। ছবির কমেন্টে একজন প্রশ্ন করেছেন শিশুটি কে? তার উত্তরে শ্রাবন্তী জানিয়েছেন, “dollu ama”। সম্ভবত তিনি লিখেছেন, “আমার পুতুল”।

 

Manual2 Ad Code

নায়িকা হলেও খুব কম বয়সেই প্রথম মা হয়েছিলেন শ্রাবন্তী। ফলে তার সন্তান আদরের ঝিনুক এখন বেশ বড় হয়ে গেছে। সম্প্রতি প্রেমিকার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি শেয়ার করেছেন তিনি। যদিও ছেলের সম্পর্কের কথা জানতেন বলেই জানিয়েছেন শ্রাবন্তী।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

ছেলের প্রেম আর স্বামীর সঙ্গে সম্পর্কে ভাঙনের মুখে শ্রাবন্তীর নতুন এ পোস্ট ঘিরে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। যদিও ‘ছোট্ট পুতুল’ কার বা কাদের সন্তান তা স্পষ্ট করেননি নায়িকা। তবে তিনি যে ফের মা হননি, তা একপ্রকার নিশ্চিত।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code