শ্রীমঙ্গলে ভূয়া চিকিৎসক গ্রেফতার

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০১৭

শ্রীমঙ্গলে ভূয়া চিকিৎসক গ্রেফতার

Manual2 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালিয়ে মো. রাকিবুল ইসলাম নামের এক ভূয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

Manual5 Ad Code

শুক্রবার (০৭ জুলাই) উপজেলার বেরীর পাড়স্থ আইকন মেডিক্যাল সার্ভিসে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করে জরিমানা ও কারাদন্ডাদেশ দেন র‌্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত। গ্রেফতারকৃত রাকিবুল কুমিল্লা জেলার হোমনা থানার নিলুখী গ্রামের মোজাফফর আহমদের ছেলে।

Manual3 Ad Code

র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীমঙ্গল থানাধীণ আইকন মেডিক্যাল সার্ভিসে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

এসময় ভূয়া চিকিৎসকের বিরুদ্ধে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২(১) ও ২৯(১) ধারা মোতাবেক নিবন্ধন বিহীন ডাক্তার (ভুয়া ডাক্তার) হিসেবে ব্যবস্থাপত্র প্রদান করার অপরাধে ২০ হাজার টাকা জরিমান ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থ অনাদায়ে বিশ দিনের কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। ভূয়া ডাক্তারকে গ্রেফতার ও শাস্তি প্রদান করায় এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে। আসামীকে মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মাঈন উদ্দিন চৌধুরী।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code