সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদকদ্রব্য বিক্রয়ের ১৮ হাজার ১শত ৩৮ টাকা উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো- মৃত হেমলালের ছেলে শুকদেব উরফে খোকা (৬৫), মো: ওমর আলীর ছেলে মো: মোরছালিন আলী (২২), মৃত আ: মান্নানের ছেলে মো: কয়েস মিয়া (৩৫), মো: চাঁন মিয়ার ছেলে মো: সৈয়দ মিয়া (৩০)।
র্যাব-৯ এর এএসপি সহকারী পরিচালক(মিডিয়া) পিযুষ চন্দ্র দাস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার র্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এডি জে.এম ইমরান এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালান। অভিযানে গ্রেপ্তারকৃত শুকদেব উরফে খোকা এর বসত বাড়ী থেকে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদকদ্রব্য বিক্রয়ের ১৮ হাজার ১শত ৩৮ টাকা উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামীরা মৌলভীবাজারের বিভিন্ন থানায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। তারা মাদকের পাইকারী ও খুচরা ব্যবসায়ী।
উল্লেখ্য যে, ১ নং অভিযুক্ত শুকদেব উরফে খোকা এর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একাধিক মামলা রয়েছে এবং সে একজন শারীরিক প্রতিবন্ধী ও তার ডান পায়ে কৃত্রিম পা লাগিয়ে চলাফেরা করে। এই পায়ের অজুহাতে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংস করছে।
গ্রেফতারকৃত অভিযুক্তদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সমূহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান পিযুষ।
Design and developed by ওয়েব হোম বিডি