সপরিবারে করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক

প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২০

সপরিবারে করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক : কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) তিনি নিজে টুইট করে এ তথ্য জানান।

 

Manual4 Ad Code

টুইটে তিনি লেখেন, ‘মা, বাবা, রানে এবং আমি করোনায় সংক্রমিত হয়েছি। আমরা স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছি।’

 

Manual2 Ad Code

কোয়েলের টুইটে পরপরই অনেক তারকা তাদের ‍আরোগ্য কামনা করে টুইট করেন। এ তালিকায় জয়া আহসান থেকে প্রিয়াঙ্কা সরকার সবাই আছেন।

Manual6 Ad Code

 

অভিনেতা আবীর চট্টোপাধ্যায় লেখেন, ‘দ্রুত আরোগ্য কামনা করি। নিজের যত্ন নাও।’

 

বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান টুইট করেন, ‘সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লার কাছে এই প্রার্থনা করি।’

 

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার লেখেন, ‘ভগবানের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। পরিবারের পাশে আছি।’

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code