সাংবাদিক ও তারকাদের নিয়ে মাহির ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

সাংবাদিক ও তারকাদের নিয়ে মাহির ভিডিও ভাইরাল

Manual6 Ad Code

সুরমামেইলডেস্ক:  সাংবাদিকরা যখন কোন সেলিব্রেটিকে তাদের পছন্দ-অপছন্দ সম্পর্কে প্রশ্ন করেন- আপু আপনি কি খেতে পছন্দ করেন? উত্তরটা হয়- আমি ভেজিটেবল খেতে পছন্দ করি, ওয়াটারমেলন জুস খেতে পছন্দ করি। রিচ ফুড আমি একদম খাই না, আলুভর্তা খাই না।

কোথায় ঘুরতে আপনি পছন্দ করেন? উত্তরটা হয়, আমি বালি যেতে পছন্দ করি।

বাংলাদেশে কোথাও ঘুরতে যান না? বলা হয় বাংলাদেশে কেউ ঘোরে নাকি! বাংলাদেশে ঘুরতে আমার ভালো লাগে না। আমার ভালো লাগে লন্ডন। ভালো লাগে বালি।

আপনার ফেভারিট হিরো কে? যখন এই প্রশ্ন করা হয় তখন বলা হয়- ব্রাডপিট আমার ফেভারিট, লিওনার্দো দ্য ক্যাপ্রিও, আলপাচিনো, টমক্রুজ। আমি এদের সিনেমা ছাড়া দেখি না।

ঢাকাই সিনেমার এই সময়ের আলোচিত নায়িকা মাহিয়া মাহি একটা ভিডিওতে তারকাদের সাক্ষাৎকার দেওয়ার অভিজ্ঞতা এভাবেই শেয়ার করেছেন। নেটিজেনরা এই ভিডিওটি নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা করছেন। ভিডিওটিতে মাহি আরও অনেক রকম বিষয় তুলে ধরেছেন।

Manual8 Ad Code

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার ভিডিওটি প্রকাশ হওয়ার পর যখন কাছের বন্ধুদের সঙ্গে দেখা হয়। তখন তাদের সঙ্গে কি রকম কথা বলতে হয় মাহি সেই বর্ণনাও দিয়েছেন।

Manual1 Ad Code

যখন বন্ধু বান্ধবরা বলেন, আলুভর্তা তো তুই পছন্দ করিস, পছন্দ করিস শুটকী মাছের ভর্তাও? ইংলিশ সিনেমা তুই আবার কবে দেখলি? কোথা থেকে জানলি এসব নায়কের নাম?

তাদেরকে তখন বুঝাতে হয়, এসব বলতে হয় তারকা খ্যাতির কারণেই। কারণ তারকাদের সব সময়ই একটা স্ট্যান্ডার্ড মেইন্টেন করে চলতে হয়।

মাহি আরও জানান যে, প্রিয় তারকাদের নামের জায়গায় দেশি তারকার নাম বললে, নানান রকম রিউমার ছড়ানোর সম্ভাবনা থাকে। আর তাই সালমান শাহ, মান্না স্যারের নাম বলতে হয়। তাহলে কোনো রিউমার ছড়ানোর সম্ভাবনা নেই।  আর একদম সেইফ জোন হলো বিদেশি তারকার নাম বলা।

Manual1 Ad Code

ভিডিওর শেষের দিকে মাহি নিজের মতামত তুলে ধরে  জানান যে এসব তিনি মোটেও পছন্দ করেন না।

মাহি আরো বলেন, সবাইকে কেন এইরকম বলতে হবে? যার যেটা ভালো লাগে সে সেটা কেন বলতে পারবেন না। তার টকটকা কমলা রং পছন্দ, তিনি বলতেই পারেন। জাজমেন্টাল হওয়ার কিছু  এখানে নাই। সবাই নায়িকা সুলভ হয় না। তিনি তাদের মতো না। তিনি সেরকম না। যা ভালো লাগে সেটা বলতেই পছন্দ করেন।

উনার কোনো কিছু যদি আপনার খারাপ লাগে, তাহলে ইনবক্সে করতে পারেন। যেটা ভালো লাগবে না সেটা ইগনোর করতে পারেন। একটা মানুষকে সবার সামনে ছোট করার প্রয়োজন নাই। তিনি কাউকে ছোট করতে পারেন না।

তবে ভিডিওটা কেন বানালেন তিনি তাও জানেন না। তবে তিনি সবার উদ্দ্যেশে বলেছেন মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকুন।  মানুষকে সম্মান করতে শিখুন। ভালো থাকুন।

বিথী

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code