সাংবাদিক দম্পতি হত্যা মামলার প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৭

সাংবাদিক দম্পতি হত্যা মামলার প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য্য করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খানের আদালত নতুন এ দিন ধার্য্য করেন।

Manual4 Ad Code

এ হত্যা মামলায় রবিবার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা দিতে ব্যর্থ হয়ে সময় আবেদন করে তদন্তকারী সংস্থা র‌্যাব। শুনানি শেষে র‌্যাবের আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য্য করেন আদালত।

Manual1 Ad Code

২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান নগরীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর ন্যস্ত করা হয়।

দুই মাসের বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code