সাপের ছোবলে ১ ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৬

সাপের ছোবলে ১ ব্যক্তির মৃত্যু

Manual7 Ad Code

downloadসুরমা মেইল ডেস্ক :: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সাপের ছোবলে মোশারফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে তাকে সাপে ছোবল মারে। মোশারফ উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের আংদিয়া গ্রামের মৃত নিমাইয়ের ছেলে।

Manual1 Ad Code

স্থানীয়রা জানান, মোশারফ হোসেন রবিবার বিকেলে বাড়ির পাশের মাঠে ধানের জমিতে কাজ করতে যান। সেখানে তাকে কিছু একটা কামড় দিলে অসুস্থ বোধ করায় তিনি বাড়ি ফিরে আসেন। রাতে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে গ্রামের ওঝার কাছে নিয়ে যান বাড়ির লোকজন। সেখানে পরিবারের লোকজন নিশ্চিত হন যে তাকে সাপে ছোবল মেরেছে।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে মারা যান তিনি। খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সিমার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code