সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তকে ঘিরে কিছুদিন পরপরই সমালোচনা শুরু হয়। যদিও তাকে বহুদিন ধরে কোনো সিনেমায় দেখা যাচ্ছে না। তবুও তাকে নিয়ে সমালোচনা থেমে নেই। কিন্তু এতে তার কোনো ক্লান্তিও নেই। কখনো নিজেকে দেউলিয়া ঘোষণা করছেন, কখনো বা শোনা যাচ্ছে তার গোপন বিয়ের গল্প। এখনো স্বামীর পরিচয় না জানালেও তাকে নিয়ে গল্প ঠিকই করেন রাখি। আর রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সহযোগী অভিনব শুক্লার প্রতি তার বিশেষ মনোভাবের কথাও জানেন সবাই।
তবে এবার তিনি সবাইকে একটু বেশিই অবাক করে দিয়েছেন।
গত সপ্তাহে বিগ বস এর এপিসোডে রাখি জানান, সহ-প্রতিযোগী রুবিনা দিলাওয়াতের স্বামী অভিনব শুক্লার মধ্যেই নিজের স্বামীকে খুঁজে পেয়েছেন তিনি। এরপরই রাখি-অভিনবের প্রেমের গুঞ্জন ওঠে।
জল্পনার আগুনে আরো ঘি ঢেলে দিতে নিজের শরীরজুড়ে লিপস্টিক দিয়ে লিখে ফেললেন অভিনবের নাম। শরীরে বিভিন্ন জায়গায় দেখা গেলো ‘আই লাভ ইউ, অভিনব’ লেখা। স্বাভাবিকভাবেই রাখীর এই কাণ্ডে ভীষণ রেগেছেন অভিনবের স্ত্রী রুবিনা।
রাখির এমন কাণ্ডকে ‘সস্তার বিনোদন’ আখ্যা দিয়েছেন তিনি। বিরক্তি প্রকাশ করেছেন অভিনবও।
https://youtu.be/2FSdaucWrPI
Design and developed by ওয়েব হোম বিডি