সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোন আগ্রহ নেই : মির্জা ফখরুল

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোন আগ্রহ নেই : মির্জা ফখরুল

Manual1 Ad Code

মো: ইসলাম, ঠাকুরগাঁও :
ইসির ব্যার্থতা, সুষ্ঠ নির্বাচনে ব্যার্থতা, দেশ পরিচালনার ব্যার্থতা সহ দেশের বর্তমান অবস্থার জন্য সম্পূর্ন দায় আওয়ামী লীগের অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এবং তাদের সভানেত্রী শেখ হাসিনার। কোন ভাবে এই ব্যার্থতার দায় এড়াতে পারবেনা তারা।

 

Manual6 Ad Code

রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual8 Ad Code

 

সার্চ কমিটিতে অংশ গ্রহন না করলে মামলা সম্পর্কে তিনি বলেন, কোন ধারণা নেই তাদের আইন সম্পর্কে। রাজনৈতিক দলের উপর কোন বাধ্য বাধকতা থাকতে পারেনা কোন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে। অন্য দলের সিদ্ধান্তের বিষয়ে তারা হস্তক্ষেপ করতে পারে না। বিএনপির সিদ্ধান্তের বিষয়ে তাদের কথা বলা এবং কটুক্তি করা কতটুকু সমিচিন হবে সেটা ভেবে দেখা উচিত।

Manual7 Ad Code

 

এই সার্চ কমিটি আমাদের কাছে গ্রহনযোগ্য নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শুধু সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কোন পক্রিয়াতে আমরা থাকবো না। আওয়ামীলীগ সরকারের অধিনে কোন নির্বাচন সুষ্ঠ হতে পারেনা এটা পরিক্ষিত সত্য। তাই এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোন আগ্রহ নেই।

Manual8 Ad Code

 

এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code