সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২১
বিনোদন ডেস্ক : ভারতের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’র তালিকায় সবার উপরেই আছে সালমান খানের নাম। বহু বছর ধরে বিয়ে নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন। এ নিয়ে তার ভক্ত-শুভাকাঙক্ষী কিংবা মিডিয়ার জল্পনার কল্পনার শেষ নেই।
এবার সালমানের ভগ্নিপতি তথা তার সহ অভিনেতা আয়ুষ শর্মা জানালেন এই তারকার বিয়ে না করার আসল কারণ। আয়ুষের মতে, সালমানের বিয়ে করার সময়ই নেই!
আর জে সিদ্ধার্থ কন্ননকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ুষ জানান, সালমানের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সাধারণত এ বিষয়ে কোনো কথা তোলেন না তিনি।
তিনি আরও জানান, সালমানকে তিনি যেভাবে দেখেছেন, যেভাবে সারাদিন তিনি ব্যস্ত থাকেন, কাজ করতে থাকেন, তার আপাতত বিয়ে করার সময়ই নেই। উনি যেমন আছেন দারুণ খুশি রয়েছেন। নিজের জীবনের ফয়সালা তিনি নিজেই করতে পারেন।
সালমানের ভগ্নিপতি ও ‘অন্তিম’ তারকা আরও বলেন, সাধারণ জীবনযাত্রায় বিশ্বাসী ভাইজান। একেবারে ঠিক সেভাবে জীবনযাপন করেন তিনি। আয়ুষ নিজেও তার মতো সাধারণভাবে থাকার কথা ভাবতেই পারেন না।
আয়ুষের কথায়, ‘সালমান ভীষণ অল্পতেই খুশি। উনি যেমন থাকেন, যে লাইফস্টাইল সবমিলিয়ে ভীষণ সাধারণ। বিশ্বাস করুন, আমি নিজেও ওর মতো এতো সাধারণভাবে থাকতে পারবো না। দু-তিন বছরের পুরোনো ফোন নিয়েও দিব্যি কাজ চালিয়ে নেন উনি। ওসব নিয়ে কোনো মাথাব্যথাই ওর নেই। তবে হ্যাঁ, ভালো সিনেমা নিয়ে আগ্রহ রয়েছে ওর। যদি কখনো তিন ঘণ্টা একা থেকে টানা ভালো ছবি দেখে সময় কাটিয়ে দিতে পারে ভাই।’
Design and developed by ওয়েব হোম বিডি