সিলেটী সাবেক স্বামীকে ভুলতে পারছেন না মাহি

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২১

সিলেটী সাবেক স্বামীকে ভুলতে পারছেন না মাহি

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক : বিয়ের পাঁচ বছরের মধ্যেই সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে নায়িকা মাহিয়া মাহির সুখের সংসার ভেঙে তছনছ। গত ২৩ মে ডিভোর্সের ঘোষণা দেন মাহি। বর্তমানে তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা চলছে।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

গণমাধ্যমে মাহি জানান, দুই বছর আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। তবে মাহির স্বামী পারভেজ মাহমুদ অপু জানিয়েছিলেন, আইনি প্রক্রিয়া এখনো শুরু হয়নি।

 

আপাতত মাহি-অপু আলাদাই থাকছেন। এরই মধ্যে রোববার ফেসবুকে সাবেক স্বামীসহ নিজের একটি ছবি পোস্ট করেছেন মাহি। ক্যাপশনে লিখেছেন, তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না। আমিতো তোমার দিকেই চেয়ে থাকি, চোখতো অন্যদিকে যায় না।

 

Manual7 Ad Code

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ মে অপুর গলায় বিয়ের মালা দেন মাহি।

 

এদিকে আজ রোববার সকাল থেকেই গুঞ্জ শুরু হয়েছে একজন রাজনীতিবিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মাহি। যদিও বিষয়টির সত্যতা জানা যায়নি।

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code