সিলেটের জেলা প্রশাসকের সাথে পূজা উদযাপন ফ্রন্ট জেলা-মহানগরের সাক্ষাৎ

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

সিলেটের জেলা প্রশাসকের সাথে পূজা উদযাপন ফ্রন্ট জেলা-মহানগরের সাক্ষাৎ

Manual8 Ad Code

সিলেট:
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

 

Manual7 Ad Code

গত মঙ্গলবার (১২ মে) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে নবগঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

Manual5 Ad Code

 

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক খোকন রঞ্জন দে, সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক অর্জুন ঘোষ, সিনিয়র সদস্য নিহার রঞ্জন দাস বাচ্চু, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অনুপ দে, সদস্য সচিব এডভোকেট পলাশ চন্দ্র ধর, মহানগর শাখার সদস্য সচিব উজ্জ্বল রঞ্জন চন্দ, যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ দেব, সুব্রত দে সুমিত, বিদ্যুৎ দাস সহ নেতৃবৃন্দ।

 

Manual8 Ad Code

এ সময় নেতৃবৃন্দ সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code