সুশান্তের মৃত্যু : এবার তদন্তে পুলিশের জেরায় সালমানের ম্যানেজার

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

সুশান্তের মৃত্যু : এবার তদন্তে পুলিশের জেরায় সালমানের ম্যানেজার

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক :

 

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ‘আত্মহত্যা’ ঘটনা প্রায় মাস হতে চললেও তার মৃত্যু রহস্য নিয়ে এখনও তোলপাড় চলছে।

 

বাঘা বলি সেলিব্রেটিদের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। সম্প্রতি সুশান্তের অপমৃত্যু মামলা থেকে রেহাই পেয়েছেন বলি ভাইজান সালমান খান, করণ জোহর ও সঞ্জয় লিলা বানসালি।

 

Manual8 Ad Code

তবে এবার সুশান্তের মৃত্যুর তদন্তে জেরা করা হলো সালমান খানের সাবেক ম্যানেজার রেশমা শেঠিকে।

 

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়ছে, সালমান খানের সঙ্গে দীর্ঘদিন ম্যানেজার হিসাবে কাজ করেছেন রেশমা শেঠি। মূলত বলিউডের অন্যতম ট্যান্ট হান্ট প্রধান তিনি। বলিউডে ক্যারিয়ার গড়তে চলা লিস্ট -এ ক্যাটাগরির মডেল-অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করেন রেশমা। সালমান ছাড়াও মার্শাল আর্ট হিরো অক্ষয় কুমার, অভিনেত্রী আলিয়া ভাটেরও ম্যানেজার ছিলেন রেশমা শেঠি। রেশমার কার্যবিবরণীর ওপর ভিত্তি করে শুক্রবার তাকে ৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

Manual6 Ad Code

 

তবে রেশমার সঙ্গে পুলিশ কী বিষয়ে কথা বলেছে তদন্তের স্বার্থে তা এখনও গোপন রাখা হয়েছে।

 

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code