স্কুলছাত্র হত্যার দায়ে একজনের ফাঁসি

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

স্কুলছাত্র হত্যার দায়ে একজনের ফাঁসি

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গাজীপুরে স্কুলছাত্র মোঃ সেলিম হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে রায়ে দণ্ডপ্রাপ্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে গাজীপুর অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া ওই রায় প্রদান করেন।

Manual3 Ad Code

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- গাজীপুর সদর উপজেলার ক্ষুদেবর্মী এলাকার হামিদ আলীর ছেলে নূরুল ইসলাম (৩২)। মামলায় রাষ্ট্রপক্ষে আইজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট অহিদুজ্জামান আকন্দ।

Manual2 Ad Code

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ৯ জানুয়ারি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র মোঃ সেলিম ও তার বন্ধু মোঃ রাকিব হোসেনকে নিয়ে বড়ই খাওয়ার জন্য বাড়ির কাছে খুন্দিয়া গ্রামের সোবহানের স্ত্রী হাসনারা বেগমের বাড়িতে যায়।

এ সময় ওই বাড়ির কেয়ারটেকার মোঃ নুরুল ইসলাম কাঠ কাটার একটি বাটাল নিয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে মোঃ সেলিমকে ধরে ফেলে এবং নুরুল ইসলামের হাতে থাকা বাটালটি সেলিমের পেটে ঢুকিয়ে দেয়। এতে তার নারিভুড়ি বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

এ ঘটনায় নিহতের পিতা হযরত আলী বাদী হয়ে নুরুল ইসলামকে প্রধান আসামি এবং বাড়ির মালিক হাসনারা বেগমকে হুকুমের আসামি করে ওইদিনই জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন তদন্ত শেষে আসামি নুরুল ইসলামকে অভিযুক্ত করে ওই বছরের ৯ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।

Manual7 Ad Code

মামলায় ১১জন সাক্ষীর সাক্ষ্য শেষে বুধবার আদালত রায় প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code