সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: মুন্সীগঞ্জ শহরের একটি বাসা থেকে কাশেম দেওয়ান নামে এক গাড়ির চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, স্ত্রী পারভীন ও তার চাচাতো বোন ইয়াছমিন মিলে কাশেমকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। সোমবার দিনগত রাতে শহরের জগদাত্রী এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়- নয় বছরের বিবাহ জীবনে প্রায়ই স্বামী স্ত্রীর মাঝে কলহ লেগেই থাকত। সোমবার রাতেও তাদের দুজনের মাঝে তুমুল ঝগড়া হয়। স্বজনদের দাবি ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী পারভীন ও তার চাচাতো বোন ইয়াছমিন মিলে কাশেমকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান- সকালে মনির মিয়ার ভাড়া বাসার দুই তলার একটি কক্ষ থেকে গলায় গামছা পেঁছানো কাশেমের লাশ উদ্ধার করে তারা। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বিষয়টি বলা যাবে।
নিহতের স্ত্রী ও শালিকা ইয়াছমিনকে আটক না করলেও তারা পুলিশের নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি