স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Manual4 Ad Code

imagesসুরমা মেইল ডেস্ক :: রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল-২ আদালতের বিচারক কে এম শহীদ আহমেদ এ রায় ঘোষণা করেন।

Manual7 Ad Code

যৌতুকের দাবিতে স্ত্রী শারমিন আক্তার লিপিকে হত্যা করে স্বামী রফিকুল ইসলাম। তবে এ মামলায় রফিকুলের মা-বাবাসহ দুই বোনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস প্রদান করেন। রায় ঘোষণার সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

রাজশাহী কোর্ট পুলিশ পরিদর্শক আবুল হাসেম জানান, ২০০৭ সালে বাগমার ভবানিগঞ্জ হিন্দুপাড়া এলাকায় গৃহবধূ শারমিন আক্তার লিপিকে যৌতুকের দাবিতে তার স্বামী হত্যা করে ঘরে ঝুলিয়ে রাখেন। পরে এই ঘটনায় রফিকুলের মা-বাবাসহ দুই বোনকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ।

দীর্ঘ ১০ বছর পরে এই মামলার রায় ঘোষণা করেছেন আদালত। আদালত ওই গৃহবধূর স্বামীকে ফাঁসি ও মা-বাবাসহ দুই বোনকে খালাস দেয়েছেন আদালত।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code