সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক এ আদেশ দেন।
অন্যদিকে একই ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত । ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এই রিমান্ড মঞ্জুর করেন। গুলশানে হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হাসনাত করিম ও তাহমিদকে গ্রেপ্তারের কথা ৩ আগস্ট জানায় পুলিশ। পরে তাঁদের আট দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে আজ ফের তাঁদের রিমান্ডে চায় পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি