হিরো আলমের বিরুদ্ধে ‘অনৈতিক’ প্রস্তাবের অভিযোগ

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

হিরো আলমের বিরুদ্ধে ‘অনৈতিক’ প্রস্তাবের অভিযোগ

Manual8 Ad Code

সুরমামেইলডেস্ক:  আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অনৈতিক প্রস্তাব ও  প্রাণনাশের হুমকির অভিযোগে শারমীন আক্তার সাথী নামে এক তরুণী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল শনিবার রাজধানীর হাতিরঝিল থানায় এই জিডি করেন লিপিবদ্ধ জিডি নম্বর ১১৭২। তরুণী পেশায় একজন নার্স। তরুণী দাবি করেন অনন্ত জলিলের নতুন ছবিতে কাজের সুযোগের কথা বলে অনৈতিক প্রস্তাব দিয়ে বসে। সাথী শখের বসে মাঝেমধ্যে স্বল্পদৈর্ঘ্য ও মিউজিক ভিডিও করেন।

তবে হিরো আলম বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে কালের কণ্ঠকে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন করা হচ্ছে। আপনি দেখবেন ঐ স্ক্রিনশট আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যায়নি। আমি ব্যবহার করি Hero alom bogura নামের অ্যাকাউন্ট। কিন্ত মেয়েটির কাছে মেসেজ গিয়েছে Hero alom নামের একটি অ্যাকাউন্ট থেকে।

Manual8 Ad Code

সাধারণ ডায়েরিতে তরুণী অভিযোগ করেছেন, ‘হিরো আলম বগুড়া নামে ফেসবুক থেকে একাধিকবার আমার ফেসবুকে ( সাথী আক্তার) অশ্লীল ভাষায় বিভিন্ন কু-প্রস্তাব দিতে থাকেন। আমাকে বিভিন্নভাবে সমাজের কাছে হেয় করার জন্য চেষ্টা চালিয়ে যান। বিষয়টি নিয়ে মুখ খুললে আমার উপর ক্ষিপ্ত হয়ে হিরো আলম আমাকে ফোন করে প্রাণনাশের হুমকি দিতে থাকেন।’

সাথী আক্তার নামে ওই তরুণী কালের কণ্ঠকে বলেন, ‘হিরো আলমের দ্বিতীয় স্ত্রী নুসরাত আমার পরিচিত। আপনি তার সাথে কথা বললেই বুঝতে পারবেন আসলে সে ওইরকম প্রস্তাব দিতে পারে কি না। আমাকে প্রথমে একবার বাজে ইঙ্গিত দিয়ে মেসেজ দিয়েছিল আমি সেটা ইগনোর করেছিলাম। পরে সে আমাকে অনন্ত জলিলের ছবিতে কাজের সুযোগ করে দেবে, কলকাতায় নিয়ে কাজ দেবে-এমন কথা বলে আমাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়।’

Manual5 Ad Code

হিরো আলম বলেন, ‘আমি এমন কেন করবো। আমার বিরুদ্ধে একটা চক্র এই কাজ করছে। তারা আমার পেছনে লেগে আছে। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

Manual2 Ad Code

হিরো আলম অবশ্য ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে আনীত অভিযোগের উত্তর দেওয়ার চেষ্টা করেন। এছাড়াও তার পেছনে কারা কলকাঠি নাড়ছে সেসব কথাও বলেন। এছাড়াও হিরো আলম আসলেই Hero alom bogura নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন। এছাড়াও তার HERO ALOM নামের একটি ফেসবুক পেইজ রয়েছে। তবে এর আগে হিরো আলম ওরফে আশরাফুল আলমের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় ও হ্যাকড হয়।

২০১৬ সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনায় আসেন আশরাফুল আলম ওরফে ডিশ আলম ওরফে হিরো আলম। বগুড়ার এরুলিয়া গ্রাম থেকে ঢাকা এসে ক্রমশ নিজের জায়গা করে নেন আলম। ২০১৭ সালে হিরো আলম অভিনীত প্রথম ছবি মার ছক্কা মুক্তি পায়। ২০১৮ সালে তিনি বিজু দ্য হিরো নামে একটি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এছাড়া বাংলাদেশে বেশকিছু বিজ্ঞানপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

Manual7 Ad Code

বিথী

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code