১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি দিলরুবা খানের, যা বললেন শাকিব

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২০

১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি দিলরুবা খানের, যা বললেন শাকিব

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : অনুমতি ছাড়া নিজের প্রযোজিত ছবিতে গানের অংশবিশেষ ব্যবহারের কারণে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিযোগ করেছেন সংগীতশিল্পী দিলরুবা খান।

 

শিল্পীর পক্ষে কপিরাইট আইন অমান্যের কারণ দেখিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ধারায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন ওলোরা আশফাক অ্যান্ড অ্যাসোসিয়েটস। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন দিলরুবা খান।

 

Manual3 Ad Code

গত বছর শকিব খান প্রযোজিত ও অভিনীত এবং মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে দিলরুবা খানের গাওয়া ‘পাগল মন মন রে, মন কেন এত কথা বলে’ গানটির দুই লাইন শিল্পী, গীতিকার কিংবা সুরকারের অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। অভিযোগে দেশের মোবাইল ফোন সেবাদাতা একটি প্রতিষ্ঠানের পাঁচ কর্মকর্তার নামও রয়েছে।

Manual3 Ad Code

 

দিলরুবা খান বলেন, ‘এ গানটির কথা লিখেছেন আহমেদ কায়সার ও সুরকার আশরাফ উদাস। তিন জনেরই নামেই কপিরাইট করা আছে। কিন্তু পাসওয়ার্ড ছবিতে গানটির কিছু অংশ ব্যবহার করার জন্য শাকিব খান আমাদের কারও অনুমতি নেননি। তাই আইনজীবীর মাধ্যমে আইনের আশ্রয় নিলাম। ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করার আগে আমার আইনজীবী শাকিব খান বরাবর একটা আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেখানে সমঝোতার কথা বলা ছিল। কিন্তু তিনি কোনো যোগাযোগ করেননি। তাই বাধ্য হয়ে আমরা কপিরাইট আইন ভঙ্গের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছি।’

 

Manual7 Ad Code

শাকিব খান বলেন, ‘এ বিষয়ে খুব বেশি কিছু জানি না। যতদূর জানি গানটির দুটি লাইন ব্যবহারের জন্য মৌখিক অনুমতি নেওয়া হয়েছিল। সিনেমায় আগে ব্যবহৃত যেকোনো গান থেকে দু-এক লাইন নেওয়া নতুন কিছু নয়। আগেও অনেক ছবিতে এরকম দু-এক লাইন নিয়ে নতুন গান তৈরি হয়েছে। কেউ কোনো অভিযোগ করেছে বলে শুনিনি। আমি সাইবার ইউনিটে অভিযোগের ব্যাপারে এখনো কোনো নোটিশ পাইনি। যদি পাই তাহলে আমার আইনজীবী তার উত্তর দেবে।’

 

Manual1 Ad Code

‘পাগল মন’ গানের দুই লাইন নিয়ে নতুনভাবে কথামালা দিয়ে সাজানো গানটির সুর ও সংগীত পরিচালনা করেন ভারতীয় সঙ্গীত পরিচালক লিংকন। সূত্র : দ্য ডেইলি স্টার

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code