১১ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৬

১১ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Manual7 Ad Code

download (1)

সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১১ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ। মামলায় অজ্ঞাত ২০/২৫জনকে আসাসি করা হয়েছে।

Manual1 Ad Code

রোববার গভীর রাতে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলাটি দায়ের করেন সুভাষ মল্লিক সবুজ।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ডিউটি অফিসার এসআই মমতাজ খাতুন জানান, রোববার সংঘর্ষের ঘটনায় ১১জনকে এজহার নামীয় আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এঘটনায় এখনো কেউ আটক বা গ্রেফতার হয়নি বলে জানান তিনি।

Manual7 Ad Code

উল্লেখ্য, রোববার দুপুরে চট্টগ্রাম কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে ৫ছাত্রলীগ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code