১৭ বছর পর স্ত্রীর কাছে শাহরুখের গোপন তথ্য ফাঁশ

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

১৭ বছর পর স্ত্রীর কাছে শাহরুখের গোপন তথ্য ফাঁশ

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক : বলিউডের কিং খান শাহরুখ খান। প্রেম কিংবা রোমান্সের বাদশাহও তিনি। সেই শাহরুখ খান বিবাহিত জীবনের ২৯ বছর পার করেছেন চলতি বছর। এত বছর পর এসে জানা গেল এক নতুন তথ্য। ১৭ বছর আগে স্ত্রী গৌরী খানের কাছে শাহরুখ একটি তথ্য লুকাতে অনুরোধ করেছিলেন একজন অভিনেতাকে।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের ভারতীয় সংস্করণের খবর, সেই অভিনেতার নাম সতীশ শাহ। সম্প্রতি এক টুইট বার্তায় এই অভিনেতা লিখেছেন, রেড চিলির ব্যানারে নির্মিত ‘চলতে চলতে’ (২০০৩) সিনেমার জন্য আমি কিছু অতিরিক্ত অর্থ পেয়েছিলাম। সেটা শাহরুখকে জানালে তিনি আমাকে বলেছিলেন, ‘সতীশ ভাই, কিছু মনে করবেন না, আপনি এটা গৌরীকে জানাবেন না।

 

Manual6 Ad Code

‘চলতে চলতে’ সিনেমা পরিচালনা করেছিলেন আজিজ মির্জা। আর প্রযোজনা করেছিল শাহরুখ ও জুহি চাওলার প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ঠিক কী কারণে এ কথা গৌরীর কাছ থেকে লুকাতে বলেছিলেন, সে তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code