২১ বছরের শাহরুখ কন্যায় উত্তাল নেট দুনিয়া

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২১

২১ বছরের শাহরুখ কন্যায় উত্তাল নেট দুনিয়া

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক : ২০০০ সালের ২২ মে শাহরুখ খান ও গৌরী খানের দ্বিতীয় সন্তান সুহানার জন্ম হয়। শুক্রবার একুশে পা দিলেন এই স্টারকিড। বড় ভাই আরিয়ান সুহানার থেকে ৩ বছরের বড়। ছোট ভাই আব্রামের সঙ্গে তার বয়সের ব্যবধান ১৩ বছর।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

বাবা শাহরুখ খানের মতোই স্টাইলিশ সুহানা। নিজের ফ্যাশন সেন্সের জন্য প্রশংসা পেয়েছেন নেটদুনিয়ায়। তায়কোয়ান্ডো মার্শাল আর্টে দক্ষ সুহানা। রাজ্যস্তরের প্রতিযোগিতায় লড়েছিলেন।

 

“তোমায় কাল ভালবাসতাম, আজও ভালবাসি, কালও ভালবাসব”, মেয়ে সুহানার ২১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন মা গৌরী খান।

 

ইনস্টাগ্রামে ভেরিয়াফায়েড প্রোফাইল রয়েছে সুহানার। প্রায় ১৭ লক্ষ ফলোয়ার্স রয়েছে তার। অনুরাগীদের জন্য নিয়মিত ছবি পোস্ট করেন শাহরুখকন্যা।

Manual1 Ad Code

 

বাবা শাহরুখ খানের মতোই অভিনয় জগতে আসতে চান সুহানা। বিদেশে তা নিয়ে পড়াশোনা করেছেন। ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’ নামের একটি শর্টফিল্মেও অভিনয় করেছেন সুহানা।

 

অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবং সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া সুহানার খুব কাছের বন্ধু। ছোটবেলা থেকেই বন্ধুত্ব তিনজনের। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের সময় সুযোগ পেলেই বাবা শাহরুখ খানের সঙ্গে গ্যালারিতে পৌঁছে যান সুহানা। ফুটবলও খেলতে ভালবাসেন শাহরুখ কন্যা।

 

Manual8 Ad Code

শাহরুখ খানের ‘জিরো’ ছবিতে সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন সুহানা। মেয়েকে নাকি বেশ ভয় পান শাহরুখ। কারণ সুপারস্টার বাবাকে কড়া শাসনে রাখেন একমাত্র মেয়ে। ভুল করলেই বেজায় বকা খান বলিউড বাদশা।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code