২৪ ঘণ্টার মধ্যে ধর্মঘট প্রত্যাহার চেয়ে রিট

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৭

২৪ ঘণ্টার মধ্যে ধর্মঘট প্রত্যাহার চেয়ে রিট

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আদালতের রায়ের প্রতিবাদে অঘোষিত পরিবহন ধর্মঘট আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে  হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

Manual4 Ad Code

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট আবেদন দায়ের করেন। রিট আবেদনে পরিবহন ধর্মঘট প্রত্যাহার না করলে মালিকদের লাইসেন্স বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

Manual6 Ad Code

এ ছাড়া অঘোষিত এ পরিবহন ধর্মঘট কেন অবৈধ ঘোষণা করা হবে না- এ মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

Manual4 Ad Code

রিটকারী মনজিল মোরসেদ বলেন, সারাদেশে সাধারণ জনগণকে জিম্মি করে পরিবহন ধর্মঘট নাগরিকদের মৌলিক অধিকার ও সংবিধানের পরিপন্থী। তাই এই রিট দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, রিটে গাড়ি রাস্তায় না নামালে মালিকদের গাড়ি জব্দ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহারের নির্দেশনা চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code