৩শ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এমপি মাহজাবিন ও তার স্বামীর বিরুদ্ধে

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৮

৩শ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এমপি মাহজাবিন ও তার স্বামীর বিরুদ্ধে

Manual4 Ad Code

বেসিক ব্যাংকের প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংসদ সদস্য মাহজাবিন মোরশেদসহ পাঁচজনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Manual2 Ad Code

চট্টগ্রাম ডাবলমুরিং থানায় বুধবার মামলা দুটি করা হয় বলে নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

Manual1 Ad Code

মামলা দুটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। একটি মামলার আসামি চট্টগ্রাম জাতীয় পার্টির মহিলা আসন-৪৫ এর এমপি ও আইজি নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহজাবিন মোরশেদ, আইজি নেভিগেশনের পরিচালক সৈয়দ মোজাফফার হোসেন এবং বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম।

Manual3 Ad Code

তারা পরস্পরের যোগসাজশে  ক্ষমতার অপব্যবহার করে বেসিক ব্যাংকের সহায়ক জামানত না নিয়ে শাখার নেতিবাচক মতামত থাকা সত্ত্বেও ঋণ মঞ্জুর এবং ঋণ  উত্তোলনপূর্বক মঞ্জুরি পত্রের শর্তভঙ্গ করে ব্যাংকের টাকা যথাসময়ে পরিশোধ না করে সুদে-আসলে ১৪১ কোটি ৫ লাখ ৪৬ হাজার ১০৫ টাকা আত্মসাৎ করেন।

অন্য মামলায় সংসদ সদস্য মাহজাবিন মোরশেদের স্বামী এবং জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহীম ও বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে সুদে-আসলে বেসিক ব্যাংকের ১৩৪ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ১৮৫ টাকা আত্মসাত করেন।

দুটি মামলাই বেসিক ব্যাংকের সাবেক দুজন ব্যবস্থাপনা পরিচালক জড়িত। ঘটনাটি চট্টগ্রামের আগ্রাবাদের বেসিক ব্যাংকে ২২ ডিসেম্বর ২০০৯ থেকে ২০ আগস্ট ২০১৭ ঘটে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code