৩ দিনেই ৫০০ কোটির ঘরে ‘আরআরআর’

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২২

৩ দিনেই ৫০০ কোটির ঘরে ‘আরআরআর’

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :
এস এস রাজামৌলি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আরআরআর’ বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে। মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে দর্শক-সমালোচকদের। তিন দিনের আয়ে হলিউডকে টেক্কা দিয়ে এক নম্বর অবস্থানে রয়েছে সিনেমাটি।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

গত ২৫ মার্চ বিশ্বের প্রায় ৮ হাজার সিনেমা হলে মুক্তি পায় ‘আরআরআর’। প্রথম দিনেই ২৫০ কোটি রুপি আয়ের রেকর্ড করা এ সিনেমার আয় তৃতীয় দিন শেষে ৫০০ কোটির ঘরে পৌঁছেছে। খবরটি নিশ্চিত করেছেন বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ।

 

Manual7 Ad Code

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আরআরআর’ নতুন মাইলফলক তৈরি করছে। বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয় ছাড়িয়ে গেছে। রাজামৌলি ভারতীয় সিনেমায় জৌলুস ফিরিয়ে এনেছেন।

 

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনদিনে এই সিনেমার বিশ্বব্যাপী আয় ৬০ মিলিয়ন ডলারের বেশি। অন্যদিকে হলিউডের সুপারহিরো সিনেমা ‘দ্য ব্যাটম্যান’ এই তিনদিনে আয় করেছে ৪৫ দশমিক ৫ মিলিয়ন ডলার, এবং ‘দ্য লস্ট সিটি’ আয় করেছে ৩৫ মিলিয়ন ডলার।

 

যেই গতিতে সিনেমাটির আয় বাড়ছে, তাতে বোঝাই যাচ্ছে, সপ্তাহ শেষে এর আয় ১০০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। আর লাইফটাইম কালেকশনে এটি অতিক্রম করে ফেলবে ‘বাহুবলী ২’ কিংবা ‘দঙ্গল’ সিনেমার রেকর্ডও। ওই দুটি সিনেমার আয় ছিল যথাক্রমে ১ হাজার ৮১০ কোটি রুপি ও ২ হাজার ২৪ কোটি রুপি।

 

উল্লেখ্য, ‘আরআরআর’ সিনেমায় অভিনয় করেছেন রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগন, আলিয়া ভাট প্রমুখ। সিনেমাটি নির্মাণে ৫০০ কোটি রুপির বেশি ব্যয় হয়েছে বলে জানা যায়।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code