৪৪ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি সোলাইমান আলী

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

৪৪ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি সোলাইমান আলী

Manual8 Ad Code

500x350_52684e8b6e18b1b8f7efda4ab45ed61c_unnamed_2সুরমা মেইল ডেস্ক :: ঠাকুরগাওয়ের রাণীশংকৈলের বাসিন্দা সোলাইমান আলী (এফ এফ) পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে অবস্থান নেন তিনি। চলে তুমুল লড়াই। জীবন বাজি রেখে এ দেশের দামাল ছেলেরা স্বাধীনতা অর্জন করে। সোলাইমান আলী তাদের একজন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার ৪৪ বছর পার হলেও মুক্তিযোদ্বা স্বীকৃতি অর্জনে ব্যর্থ হচ্ছেন তিনি।

Manual3 Ad Code

দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বজরুক হরিণা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে সোলাইমান আলী (৬৫)। স্বাধীনতা যুদ্বের সময় পতিরাম ইওথ ক্যাম্প (patiram youth camp) এম এ মহিউদ্দীন আহম্মদের তত্বাবধানে ৪ সপ্তাহের প্রশিক্ষন গ্রহণ (সার্টিফিকেট নং ২৪২৮০) করে। তিনি দিনাজপুর ৭ নং সেক্টরে যুদ্ব করেন। পাকিস্তানি হানাদারদের পরাজিত করে স্বাধীনতার লাল সবুজের পতাকা হাতে নিয়ে মায়ের কোলে ফিরে আসেন সোলাইমান । সংসারের অভাব অনটন থাকায় কাজের সন্ধানে নিজ জেলা শহর দিনাজপুরে আসেন।

Manual6 Ad Code

সেখান থেকে জীবিকার সন্ধানে বর্তমান ঠাকুরগায়ের রাণীশংকৈল শাখা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ছোট একটি পদে চাকুরীতে যোগদান করেন। চাকুরীর অল্প আয়ে পরিবারের ব্যয় ভার বহন কষ্টসাধ্য হয়ে উঠে। অনেক কষ্টের মাঝে তিল তিল করে ছেলে মেয়েদের গড়ে তোলার চেষ্টা করেন। সংসারে অনটন থাকায় পরবর্তীতে যোগাযোগের ও সময়ের অভাবে যুদ্বকালীন সাথীদের সাথে সেভাবে যোগাযোগ রাখতে পারেননি। বর্তমানে চাকুরী শেষ করে অবসরে রয়েছেন। চাকরী চলাকালীনে অনেকবার মুক্তিযোদ্বা মন্ত্রনালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোন লাভ করতে পারেন নি। বর্তমান সরকারের দেওয়া মুক্তিযোদ্বা সার্টিফিকেট নেওয়ার জন্য তাকে বিভিন্ন দপ্তরে দপ্তরে ধরনা দিতে হচ্ছে । অন্যদিকে সহযোদ্বারা সার্টিফিকেট পেয়েছে।

তিনি দেশের প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্বা বিষয়ক মন্ত্রী বাংলাদেশ মুক্তিযোদ্বা কাউন্সিলের নিকট জোর আকুতি জানিয়েছেন শেষ বয়সে তাকে যেন মুক্তিযোদ্বা সন্মানটুকু দেওয়া হয়। এতেই তিনি মরেও শান্তি পাবেন। মুক্তিযোদ্বা সোলাইমান আলীর নিকট তৎকালীন প্রশিক্ষন প্রাপ্ত সার্টিফিকেটের মূল কপি রয়েছে বলে তিনি জানান।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code