৫ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ, অবশেষে অন্তঃস্বত্তা

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬

৫ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ, অবশেষে অন্তঃস্বত্তা

Manual6 Ad Code

dhaka_321171সুরমা মেইল ডেস্ক :: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক ইউপি সদস্যের ধর্ষণের শিকার হয়ে ৪ মাসের অন্ত:স্বত্তা হয়ে পড়েছে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী। এ ব্যাপারে ধর্ষিতার পরিবার থানায় মামলা করেছে।

Manual5 Ad Code

অভিযোগে জানা যায়, উপজেলার দক্ষিণ বাঁশজানী গ্রামের মেয়ে ও দক্ষিণ বাঁশজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থী ৪ মাস আগে স্কুল থেকে একা বাড়ি ফিরছিল। এ সুযোগে ওই বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও পাথরডুবি ইউপি সদস্য আজিবর রহমান (৪৫) তাকে জোর করে বাড়িতে নিয়ে মুখে ওড়না পেঁচিয়ে ধর্ষণ করে। এসময় ঘটনাটি প্রকাশ না করার জন্য তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।

Manual1 Ad Code

সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের লোকজনের চাপে সে ঘটনাটি প্রকাশ করে। পরে ডাক্তারী পরীক্ষায় সে ৪ মাসের অন্ত:স্বত্তা বলে জানায়। ঘটনাটি প্রকাশ হলে আজিজবর রহমান ধর্ষিতাকে ক্লিনিকে নিয়ে গর্ভপাত করাতে মেয়ের পরিবারকে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানিয়ে গত বৃহস্পতিবার ধর্ষিতার বড়ভাই জহুরুল হক বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় আজিবর রহমানের বিরুদ্ধে মামলা করেন। ভুরুঙ্গামারী থানা ওসি লতিফুল ইসলাম বলেন, আসামী পলাতক। গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code