৫ কোটি লুট করলেন ব্যাংক কর্মকর্তা, ২ কোটি নিয়ে প্রেমিকা বিদেশ

প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

৫ কোটি লুট করলেন ব্যাংক কর্মকর্তা, ২ কোটি নিয়ে প্রেমিকা বিদেশ

Manual2 Ad Code

মেইল ডেস্ক : গ্রাহকের সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাৎ করলেন বেসরকারি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক এক কর্মকর্তা। এখান থেকে ২ কোটি টাকা নিয়ে বিদেশ পারি দিয়েছেন তারই প্রেমিকা। এ ঘটনায় কর্মকর্তার বিরুদ্ধে সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

ব্যাংকটির সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট জাহিদ সারোয়ার বনানীর প্রিভিলেজ সেন্টারের ম্যানেজারের দায়িত্ব পালনকালে এই অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে।

 

গ্রাহকের স্বাক্ষর জাল করে তার মোবাইল নম্বর পাল্টে হাতিয়ে নেওয়া অর্থের সোয়া দুই কোটি টাকা প্রেমিকার ব্যাংক একাউন্টে পাঠান এবং পরে তিনি ওই নারীকে বিয়ে করেন বলে দুদকের দাবি।

 

এসব অভিযোগে জাহিদ সারোয়ারের সাথে তার নতুন স্ত্রী ফারহানা হাবিবকে আসামি করে মামলা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

 

Manual6 Ad Code

মামলায় বলা হয়, ২০১৬ সালের ২৬ এপ্রিল রামপুরার বাসিন্দা ফেরদৌসী জামান মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বনানী শাখায় যৌথ নামে একটি প্রিভিলেজ ব্যাংক হিসাব খোলেন। এরপর এতে একই বছরের ২ মে থেকে ৮ মে পর্যন্ত সময়ে তিনটি ভাউচারের মাধ্যমে সাড়ে ছয় কোটি টাকা জমা করা হয়।

Manual6 Ad Code

 

পরে একই বছরের ৬ অক্টোবর ফেরদৌসী জামানের একক নামে ব্যাংকটির একই শাখায় আরেকটি সঞ্চয়ী হিসাব খোলা হয়। নতুন হিসাব নম্বরে সেই সাড়ে ছয় কোটি টাকা স্থানান্তর করা হয়। এই দুই প্রিভিলেজ একাউন্ট তৎকালীন এ প্রিভিলেজ সেন্টারের ম্যানেজার জাহিদ সারোয়ারের তত্ত্বাবধানে খোলা হয়। তিনিই এই দুই একাউন্টের রিলেশনিশপ ম্যানেজারের দায়িত্বে ছিলেন।

 

এজাহারে বলা হয়, আত্মসাৎ হওয়া টাকার মধ্যে অপর আসামি ফারহানা হাবিবের মালিকানাধীন আশা ক্রিয়েশনের (প্রতিষ্ঠান) নামে ব্র্যাংক ব্যাংকের বসুন্ধরা শাখার ব্যাংক হিসাবে দুই কোটি ২৪ লাখ টাকা জমা করা হয়। এই টাকাসহ ফারহানা আমেরিকায় চলে যান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code