৫ জানুয়ারি খালেদার আত্মপক্ষ সমর্থনের শুনানি

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

Manual8 Ad Code

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এ দিন ধার্য করে।

Manual3 Ad Code

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া আদালতে উপস্থিত হন।

গত ৮ ডিসেম্বর জজ আবু আহমেদ জমাদ্দার পুনঃবিবেচনার আবেদন মঞ্জুর করে খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেন। ১৫ ডিসেম্বর খালেদা জিয়া আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন দাখিল করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে বলে, ২২ ডিসেম্বর বেগম খালেদা জিয়া আদালতে হাজির না হলে তার জামিন বাতিল করা হবে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code