সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর আটককৃত চার নারী সদস্যকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করলে মহানগর হাকিম প্রণব কুমার হুই এ রিমান্ড মঞ্জুর করেন।
সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) শাহজালাল আলম।
সোমবার রাতে গাজীপুরের সাইনবোর্ড, মগবাজার ও মিরপুর-১ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৪। আটকের পর মঙ্গলবার তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে র্যাব।
আটককৃতরা হলেন- আকলিমা রহমান মনি, ইসতিসনাত আক্তার ঐশী, খাদিজা পারভীন মেঘলা ও ইশরাত জাহান মৌসুমি।
Design and developed by ওয়েব হোম বিডি