সিলেট ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রামের চান্দগাঁও থেকে আট হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে খাজা রোড এলাকা তাদের আটক করা হয়। এরা হলেন মো. জাহেদ (১৯) ও মো. রাব্বি (২১)।
চান্দগাঁও থানার এসআই সঞ্জয় গুহ জানান, আটককৃতরা ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসেছিল। তাদের ট্রাকের পেছনে থাকা অতিরিক্ত চাকার সঙ্গে বিশেষ কৌশলে একটি বাক্সে ইয়াবাগুলো রাখা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
ইয়াবা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি