৯ দিনব্যাপী শুরু হচ্ছে ২০তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২

৯ দিনব্যাপী শুরু হচ্ছে ২০তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :
রেইনবো চলচ্চিত্র সংসদ-এর উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই স্লোগানে আগামী ১৫ থেকে ২৩ জানুয়ারি ২০তম ‌‌‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

১৯৯২ সাল থেকে ৩০ বছর ধরে রেইনবো চলচ্চিত্র সংসদ ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ১৫ থেকে ২৩ জানুয়ারি ২০তম ‌‌‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রেইনবো চলচ্চিত্র সংসদ-এর উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই স্লোগানে আয়োজিত হতে যাচ্ছে এবারের উৎসবটি।

 

Manual4 Ad Code

উইমেন্স ফিল্ম সেশন-এ বাংলাদেশসহ ৭০টি দেশের মোট ২২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

Manual8 Ad Code

 

রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন ও নন্দন থিয়েটার (মুক্ত মঞ্চ), অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়তন ও স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। উৎসব চলাকালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসসমূহের গণ্যমান্য কর্মকর্তা, রেইনবো চলচ্চিত্র সংসদ এবং অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উৎসবে অংশ নিয়ে দর্শকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

 

উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্রে নারীর ভূমিকাবিষয়ক ‘অষ্টম ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জের দ্বিতীয় তলায় এই কনফারেন্সটি আগামী ১৬ থেকে ১৭ জানুয়ারি ২০২২ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

Manual1 Ad Code

৯ দিনব্যাপী এই বৃহৎ উৎসবের আঙ্গিক-বিশালতা ও আয়োজন দেশবাসীর সামনে তুলে ধরতে আগামী বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জের দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উৎসব আয়োজনের সার্বিক দিক গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code