৯ বছর আগের কথা অকপটে স্বীকার করলেন মাহি

প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

৯ বছর আগের কথা অকপটে স্বীকার করলেন মাহি

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক : ২০১২ সালের ৫ অক্টোবর মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’। এই সিনেমার সঙ্গে জড়িয়ে আছে অনেকের নাম। এর মাধ্যমেই নায়ক হিসেবে পথচলা শুরু করেন বাপ্পী চৌধুরী। আর ঢালিউড পায় মাহিয়া মাহিকেও।

 

ক্যারিয়ারের আজ ৯ বছর পূর্তিতে সেই দিনটিকেই স্মরণ করলেন মাহিয়া মাহি। নায়িকার ভাষ্য, ‘স্রষ্টার পর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জাজ মাল্টিমিডিয়ার প্রতি। এই জাজই আমাকে নায়িকা বানিয়েছে।’

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

ঢাকাই সিনেমায় নিজের ৯ বছর পূর্তিতে মাহি বলেন, ‘৯ বছর, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়া। উপরওয়ালার পরে আপনাদের জন্যই আজকে আমি মাহিয়া মাহি।’

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেন মাহি। এটি সুপারহিট হয়। এরপর তিনি কাজ করেছেন আরও বেশ কিছু সুপারহিট ও প্রশংসিত চলচ্চিত্রে। বর্তমানে ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকাদের একজন তিনি।

 

মাহি অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘পোড়ামন’, ‘অগ্নি’, ‘দেশা: দ্য লিডার’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘ওয়ার্নিং’, ‘কৃষ্ণপক্ষ’, ‘ঢাকা অ্যাটাক’, ‘জান্নাত’ ইত্যাদি। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘গোলাপতলীর কাজল’, ‘আশীর্বাদ’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুবুজান’।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code