সিলেট ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : রাজধানীর মোহাম্মদপুর থানায় ৯ শিশুকে অভুক্ত রেখে ও নির্যাতন চালিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ঘটনায় মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেটসহ জড়িতদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার আব্দুল হালিম।
রোববার (২৯ মে) সকালে রেজিস্ট্রি ডাক যোগে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে সাংবাদিকদের নিশ্চিত করেছেন তিনি নিজেই।
আগামী ৩ দিনের মধ্যে চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ডিএমপি কমিশনার, ডিসি ঢাকা দক্ষিণ ও মোহাম্মদপুর থানার ওসিকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে জড়িতদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হবে বলেও জানান ব্যারিস্টার আব্দুল হালিম।
নোটিশে বিবাদীদের বিরুদ্ধে আইনগত সহায়তা প্রদান আইন এবং শিশু আইনের সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
ওই আইনজীবী আরও বলেন, পুলিশ যদি কোনো আইন লঙ্ঘন করে সেটা সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট হিসেবে দেখার দ্বায়িত্ব উনার (ম্যাজিস্ট্রেটের)। উনি (ম্যাজেস্ট্রট) কি করে শিশুদের পক্ষে কোনো আইনজীবী না রেখে এবং কোনো ধরণের আইনি প্রশ্ন না তুলে তাদের কারাগারে দিলেন? পুলিশের দাবির পরিপ্রেক্ষিতে এটা করতে পারেন না। তাই তাদের কাছে এর জবাব চেয়েছি।
হালিম বলেন, একটি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী যাদের বয়স ৬ থেকে ৯ বছর, তারা এমন কি অপরাধ করতে পারেন যে তাদের অধিকার বঞ্চিত করে, অভুক্ত রেখে নির্যাতন চালিয়ে কারাগারে পাঠাতে হবে?
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি