সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯
বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো কোনো বাংলা গানে কণ্ঠ দিলেন বলিউডের আলোচিত প্লেব্যাক সিঙ্গার ও পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী খান।
‘তোমারই নাম লেখা’ শিরোনামে তার গাওয়া গানটি লিখেছেন বাংলাদেশি গীতিকার রবিউল আউয়াল; সুর ও সংগীত করেছেন পাকিস্তানের সুরকার সালমান আশরাফ।
গানটি প্রসঙ্গে রবিউল আওয়াল বলেন, “এর আগেও আমার লেখা গান করেছিলেন সেলিম আশরাফ। এই গানটি রাহাত ফহেত আলী খান গাইবেন আমি জানতাম না। গানটি রিলিজ পাওয়ার পর পাঠিয়ে চমকে দিয়েছে সালমান আশরাফ।”
সালমান আশরাফের নিজস্ব ইউটিউব চ্যানেল সোমবার প্রকাশ করা হয়েছে গানটি।
Design and developed by ওয়েব হোম বিডি